ঢাকা   ০৬:৪৮:০৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর!

নবীনগরে ক্ষুদে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম -২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ তামিম রায়হান, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের এসএমসির সভাপতি প্রভাষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

জানা যায়, বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে গঠন করা ক্ষুদে ডাক্তারের দল সপ্তাহব্যাপি প্রাথমিক প্রশিক্ষণের ভিত্তিতে তারা শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটিসহ নানান বিষয় শিক্ষকের নজরে আনবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ অভিনব উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ও দলগতভাবে কাজ করার এমনকি সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে এমন কার্যক্রম ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি