1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, আসবাবপত্র ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, আসবাবপত্র ভাংচুর

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৭৯ বার

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ছোট সাঙ্গিশ্বর গ্রামের দক্ষিণপাড়া সৌদি প্রবাসী মাষ্টার নছিউল হকের নতুন বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা চোরেরা ঘরের আলমিরাতে রক্ষিত থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘটনাটি গত রোববার (৭ আগস্ট) আনুমানিক গভীর রাতে ঘটে থাকতে পারে। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী রাশেদা বেগম বুধবার (১০ আগস্ট) থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি প্রবাসী মাষ্টার নছিউল হকের পরিবার সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে লাকসামে ভাড়া বাসায় থাকে। এ কারণে সাঙ্গিশ্বরের এ বাড়িতে কেউ থাকতো না। বাড়ীর চতুর্দিকে সীমানা প্রাচীর দেয়া থাকলেও দেয়াল টপকে অজ্ঞাতনামা চোরেরা গত রোববার রাতের যে কোনো সময় ঘরের পেছনের বাথরুমের দেয়ালের ফাঁক দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে। এ সময় স্বর্ণাঙ্কার ও নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। এছাড়া ঘরে থাকা টিভি, ফ্রিজসহ আসবাবপত্রগুলো ভাংচুর ও এলোমেলো করে রেখে যায়। এ বিষয়ে ভুক্তভোগির পরিবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন;ছোট সাঙ্গিশ্বরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা মৌখিকভাবে ভুক্তভোগিরা জানিয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন:চুরির ঘটনায় ভুক্তভোগিরা থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net