1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩০৫ বার

ঢাকা জেলা সাভারের হেমায়েতপুরে প্রায় ২ হাজার শ্রমিকের পাওনা বকেয়া বেতনের দাবিতে স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ফেটে পড়ে পুরো হেমায়েতপুর ।

সোমবার (২২ আগস্ট) বিকেলে’রাকেফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন শ্রমিকরা। এরপর থেকেই ওই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়,গত ১৮ আগস্ট বেতন না পেয়ে আন্দোলন করেছিলেন তাঁরা। পরে কারখানা কর্তৃপক্ষ ২২ আগস্ট জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেন। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামেন তাঁরা।

উক্ত বিষয়ে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন,কারখানায় শ্রমিক আছে প্রায় ২ হাজার। গত মাসের বেতন শ্রমিকেরা এখনো পাননি। কীভাবে শ্রমিকেরা সংসার চালাবে। বাড়ি ভাড়া,দোকান বাকি,এই সব চাহিদা কো’থেকে মেটাবে। তাদেরও বাজার করে খেতে হয়। এই মাস প্রায় শেষ হয়ে এল। এখনো গত মাসের বেতন পাননি শ্রমিকরা। আমরা এর দ্রুত সমাধান চাই। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ নিয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদের মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শিল্প পুলিশ ১ এর এএসআই কোরবান আলী বলেন,আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথেও যোগযোগের চেষ্টা করছি। তারা বলছে তারা ব্যাংকে আছে। এসে সমস্যা সমাধান করবে। শ্রমিকদের বেতন’তো মালিকপক্ষকে দিতেই হবে। আমরা এ বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net