1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যনগরে ৩৪ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মধ্যনগরে ৩৪ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম থেকে ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ (স্পিড) ব্যবহৃত মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার এসআই মির্জা মাহমুদুল করীম ও এএসআই আব্দুল আজীমের নেতৃত্বে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মোঃ মনির উদ্দিনের ছেলে মানিক চান (২১) কে রূপনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মধ্যনগর থানার মামলা করা হয়েছে। মামলা নং -০৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মানিক মিয়াকে ৩৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়েছে। মাদক ও ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net