1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরহুম সাংবাদিক মমিনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর প্রেস ক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

মরহুম সাংবাদিক মমিনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর প্রেস ক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার

দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মরহুম মমিনুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট শনিবার বাদ আসর দিনাজপুর প্রেস ক্লাব কমপ্লেক্সে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া-মাহফিলের পূর্বে প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু এর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি চিত্ত ঘোষ, বর্তমান সহ সভাপতি শাহ আলম শাহী, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সহ সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধক্ষ রফিকুল ইসলাম ফুলাল, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, ডিবিসি নিউজের প্রতিনিধি মোর্শেদুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, নিউজ ২৪ এর প্রতিনিধি ফখরুল হাসান পলাশসহ অন্যান্য সাধারণ সদস্য এবং কার্যকরী কমিটির সদস্যরা।

স্মৃতিচারণ শেষে হাফেজ মো. আলতাফ হোসেন এর পরিচালনায় মরহুম সাংবাদিক মমিনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রবিবার দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মরহুম মমিনুল ইসলাম অসুস্থজনিত কারণে শহরের উপশহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তারই আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net