ঢাকা   ০১:০৪:১২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মাগুরার দ্বারিয়াপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৯৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ইস্কান্দার আজম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.শাখারুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলসহ অন্যরা।

দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলম বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান ফজলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, যুবলীগ নেতা আরজান বাদশা, বাবুল রেজা, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হুসাইন রাহুলসহ অন্যরা।

আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে আগামীতে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি