1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫

মাগুরায় নানা আয়োজনে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৪১ বার

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ০৫ জুলাই শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার রূপালী খাতুন, মৎস্য অফিসার এবিএম নকিবুল হাসান, খাদ্য অফিসার ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়নের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net