1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মেডিকেল কলেজের নবীন বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় মেডিকেল কলেজের নবীন বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার

মাগুরায় মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় মেডিকেল কলেজের হল রুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডাক্তার আ ত ম আব্দুল্লাহেল কাফি, সাবেক অধ্যক্ষ অলক কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ এ এস এম মারুফ হাসান, মাগুরা সদর হাসপাতালের সিভিল সার্জন, ডাঃ মোঃ শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সাবেক সুপারিন্টেন্ডেন্ট , ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুজ্জামানের শিখর বলেন, মাগুরা ছোট জেলা হলেও তাদের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসার কোনো ঘাটতি নাই, তিনি নবাগত শিক্ষার্থীদের মাগুরাবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং পড়াশোনার উন্নতিকল্পে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, মাগুরা মেডিকেল কলেজ মাগুরাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান থেকে দেশ সেরা চিকিৎসক তৈরি হবে আমরা সেটা বিশ্বাস করি।

অনুষ্ঠানে মাগুরা মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীগণ নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন ও শিক্ষার্থীরা তাদের পরিচয় তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net