1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মাগুরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার

মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীনুর মোল্যার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ মোঃ সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পার্থ সারথি বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, মাগুরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিচুর রহমান রাজু, সাধারণ সম্পাদক রিয়াদ মুন্না, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ দত্ত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শাওন বিশ্বাস, প্রচার সম্পাদক এস এম অহিদ, দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেলসহ অন্যরা।

আলোচনা সভা শেষে হাফেজ আব্দুর রশিদের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net