1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অসহায় ও হতদরিদ্র ১৫’শ পরিবারের মাঝে চাল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত 

মীরসরাইয়ে অসহায় ও হতদরিদ্র ১৫’শ পরিবারের মাঝে চাল বিতরণ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৮৮ বার

মীরসরাইয়ে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও রিদোয়ান কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ১৫’শ পরিবারের মাঝে চাল বিরতণ করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তার নিজ বাড়িতে প্রত্যেক পরিবাকে ৮ কেজি করে এ চাল বিতরণ করা হয়েছে।

এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মরহুমের ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ১৯৯০ সাল থেকে আমার বড় ভাই মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব এলাকার মানুষ দরিদ্র মানুষের পাশে ছিলেন। তখন থেকে এলাকার মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করতো। ২০০৯ সালের ২৪ আগস্ট ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেও তার এ কাজটি আমরা চলমান রেখেছি। এছাড়াও রমজানে ইফতার সামগ্রী, ঈদ উপহার, গরিব মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা ও আর্থিক অবস্থা অস্বচ্ছল পরিবারদের মাখে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সহযোগিতা করে আসছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net