1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ৯টি হোটেল ও ৩ বেকারীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মীরসরাইয়ে ৯টি হোটেল ও ৩ বেকারীকে জরিমানা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৫৭ বার

মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়টি খাবার হোটেল ও তিনটি বেকারীকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান শনিবার বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মীরসরাই উপজেলার বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে এ অভিযান চালান।
অভিযানে অপরিচ্ছন্ন রান্নাঘর মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নয়টি খাবার হোটেল ও তিনটি বেকারীকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানায়, খাবার হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র, মূল্য তালিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপজেলার বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে ৯টি খাবার হোটেল ও ৩টি বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র, মুল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশের জন্য মীরসরাই পেট্রল পাম্প সংলগ্ন মক্কা হোটেল ১ হাজার, বড়তাকিয়া বাজারে সুর্য বণিক মিষ্টি ভান্ডার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার, মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার, তাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউজকে ১ হাজার, জম জম হোটেল এন্ড রেস্টুরেন্ট ১ হাজার, আবুতোরাব বাজারে নিউ শহীদ বেকারীকে ৫ হাজার
বারবি কিউ রেস্টুরেন্টকে ১ হাজার, নিউ মদিনা হোটেলকে ২ হাজার, রয়েল বাইট রেস্টুরেন্টকে ৫শত, ইরানী কাবাব রেস্টুরেন্টকে ১ হাজার,
ইসপা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৫ হাজার ও গনি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান আরও বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হোটেলগুলোতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net