1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ১ মাস কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মীরসরাইয়ে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ১ মাস কারাদণ্ড

মীরসরাই প্রতিনিধি::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩০০ বার

মীরসরাইয়ে বিদ্যালয়ের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. এন জামিউল হিকমা এ দণ্ডাদেশ প্রদান করেন। আটককৃত শওকত হোসাইন (২৮) চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার পাঠানটুলী গ্রামের আবুল মনছুরের ছেলে। নির্যাতিত শিক্ষিকা মীরসরাই উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ওই শিক্ষিকা বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে আসার সময় বাসের মধ্যে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে, ওই শিক্ষিকা এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরর কাছ লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. এন জামিউল হিকমা বলেন, বিদ্যালয়ের শিক্ষিকার অভিযোগে অভিযান চালিয়ে লম্পট যুবক শওকত হোসাইনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net