1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ল ১২টি বসতঘর- ক্ষতি অর্ধ কোটি টাকা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাউজানে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ল ১২টি বসতঘর- ক্ষতি অর্ধ কোটি টাকা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৮৫ বার

রাউজানে পৃথক পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ১২টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে।রবিবার ভোর রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এডভোকেট সুধীর তালুকদার বাড়ী ও ৩ নং ওয়ার্ডেও দাশ পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত হলেন, ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, দএন্টাসন তালুকদার, গণেশ তালুকদার, নান্টু তালুকদার এবং ৩ নম্বর ওয়ার্ডের বিশু দাশ ও রুবেল দাশ।স্থানীয়রা জানান, ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির তপন তালুকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।স্থানীয় ইউপি সদস্য মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন,আগুনে দশটি পরিবারের বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করে তিনি।এদিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে মোমবাতি থেকে।এতে আগুনে বিশু দাশ ও রুবেল দাশের ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এই দুই পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা হবে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাঙ্গুৃনিয়া থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মহিন উদ্দিন বলেন,আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল বাহিনীর সদস্যরা।আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net