1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় এসডিও বাংলোর জমিতে কাটাতারের বেষ্টনী নির্মাণ করায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

রামগড় এসডিও বাংলোর জমিতে কাটাতারের বেষ্টনী নির্মাণ করায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৬৬ বার

বিজিবি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক রামগড় মহকুমা প্রশাসকের (এসডিও) বাংলো, মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অফিসের সামনে পুনরায় কাঁটাতারের বেষ্টনী নির্মাণ সংক্রান্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (সীমান্ত অধিশাখা) মো. ফিরোজ উদ্দিন খলিফাকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলো বিজিবি মহাপরিচালক কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি এবং জেলা প্রশাসক খাগড়াছড়ি কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি।
কমিটি আগামী ১৬ আগষ্ট সরেজমিন তদন্তের জন্য রামগড়ে আসবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বিজিবি রামগড় ব্যাটালিয়ন গত ২ আগস্ট ২০২২ এ উপজেলা পরিষদ খতিয়ানভুক্ত ও জেলা প্রশাসকের নামীয় খাস জমিতে বিদ্যমান রামগড় মহকুমা প্রশাসক এর (এসডিও) বাংলো, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অফিসের সামনে অবৈধভাবে পুনরায় কাঁটাতারের বেষ্টনী নির্মাণ কাজ শেষ করে মর্মে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর পর বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net