ঢাকা   ০৮:২৩:৩৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

লালমনিরহাটে রেলওয়ে কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৬০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে অবৈধভাবে রেলের জমিতে পাকা বাড়ি নির্মাণ, সরকারি বৃক্ষ নিধন, একাধিক পরিবারের বসবাস ও চলাচলের বাঁধা সৃষ্টি এবং লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় চত্ত্বরে নাগরিক সমাজ পুরাতন শহর কুড়িগ্রামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজকর্মী আক্তারুল ইসলাম রাজু-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী নিমাই চন্দ্র রায়, দেলোয়ার হোসেন, মধু সুদন রায়, নিরঞ্জন সিংহ, ভুক্তভোগী রাশেদ হাসান রনি প্রমুখ। এ সময় নাগরিক সমাজ কুড়িগ্রাম ও লালমনিরহাটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি