1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রেলওয়ে ক্রসিংয়ের বেড়িয়ার পড়লো একদিকে ট্রেন গেল অন্যদিকে এলাকায় তোলপাড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে রেলওয়ে ক্রসিংয়ের বেড়িয়ার পড়লো একদিকে ট্রেন গেল অন্যদিকে এলাকায় তোলপাড়

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩১৭ বার

লালমনিরহাটে রেলওয়ের অনুমোদিত লেবেল ক্রসিংগুলোতেও গেটম্যান যথাযথ দায়িত্ব পালন না করায় বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা। রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যুর ঘটনা হরহামেশাই শোনা যায়।সর্বশেষ গত শুক্রবার ২৯ জুলাই মিরসরাই এলাকায় লেবেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ঘটনার রেশ কাটতে না কাটতে লালমনিরহাটের বিডিআর গেট এলাকায় রেল ক্রসিং এ বড় ধরনের দূর্ঘটনা থেকে রেহাই মিলেছে। ট্রেন গেছে এক লাইন দিয়ে আর বেড়িয়ার পড়ছে আর এক লাইনে।

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, সব রেলেওয়ের ক্রসিংয়ে কখনও গেটম্যান থাকে কখনও থাকে না। ফলে এগুলোতে দুর্ঘটনা ঘটে অহরহ। গেটম্যানদের অবহেলা ও দায়িত্বহীনতার পাশাপাশি বেপরোয়া যানবাহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। ঠিক তেমন একটি বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লালমনিরহাটের মানুষ।

রোববার ৩১ জুলাই শেষ বিকেলে লালমনিরহাট শহরের সব চেয়ে ব্যস্ততম রেলওয়ে ক্রসিং বিডিআর গেটে মারাত্মক ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। রেলওয়ে ক্রসিং এর সময় গেটম্যান ভুল করে যে পাশে ট্রেন আসতেছিল সেখানে বেড়িয়ার না ফেলে আলাদা লাইনে ফেলে, এতে ওই রাস্তা পারাপার হওয়া মানুষেরা নিজে থেকে দাড়িয়ে যায়। তারপর ট্রেন চলে গেলে পারাপার শুরু করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে নেটিজেনরা নানান ধরনের মন্তব্য জুরে দিচ্ছেন। কেউবা বিভিন্ন রকমের রিয়াক্ট দিয়ে তাদের অনুভুতি জানাচ্ছেন।

এ বিষয়ে লালমনিরহাট রেলেওয়ের ট্রাফিক বিভাগের সুপারিন্টেনডেন্ট খালিদুন নেছা জানান, গেটম্যানের দায়িত্বহীনতার কারনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় রেলেওয়ে বিভাগের আরো কেউ দায়ী থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net