1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায়‘এএফসি’ মিনি চাইনিজে অভিযানে ধরা কপোত-কপোতি,সময় দেয়া হয় ৪০ মিনিট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

শরণখোলায়‘এএফসি’ মিনি চাইনিজে অভিযানে ধরা কপোত-কপোতি,সময় দেয়া হয় ৪০ মিনিট

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার শের-ই বাংলা রোড়ে এএফসি মিনি চাইনিজ। কপোত-কপোতিদের ডেটিং করার নিরাপদ স্থান এটি। এখানে অবস্থানের সময় বেধে দেওয়া আছে ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ৪০ মিনিট।

জোড়ায় জোড়ায় এসে এই সময়ের মধ্যে আলাদা আলাদা কক্ষে পর্দার অন্তরালে বসে খাবারের পাশাপাশি চলে যা খুশি তাই। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ দীর্ঘদিনের।

তবে, এতোদিন এলাকায় বিষয়টি গোপন-সিক্রেট থাকলেও এখন সেটি ওপেন হয়ে গেছে পুরোপুরিই। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে প্রশাসনের আকষ্মিক অভিযানে প্রমান মিলেছে লোকমুখে ঘুরপাক খাওয়া এতোদিনের সেই অভিযোগের।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী অভিযানকালে বিভিন্ন স্কুল-মাদরাসার তিন জোড়া কপোত-কপোতিকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় ওই মিনি চাইজটিতে মেয়াদোত্তীর্ণ খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মালিক মীর আজাদ রানাকে ভোক্তা অধিকার আইনের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

খোজনিয়ে জানাগেছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত রকমারি খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে এসব লীলা। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে তাদের প্রেকিম-প্রেমিকাদের নিয়ে এসে সময় কাটায় এখানে। বড়রাও আসেন বিশেষ বিশষে সময়ে। এমন অভিযোগ মানুষের মুখে মুখে থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এএফসি নামে ওই মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে পর্দার আড়ালে আলাদা আলাদা কক্ষে স্কুল-মাদরাসায় পড়ুয়া ৬জন ছেলে-মেয়েকে পাই। তাদের অবস্থা দেখে আপত্তিকর মনে হয়েছে। তাৎক্ষণিক ওই ৬ জনকে অভিভাবক ও শিক্ষকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়, মিনি চাইনিজটিতে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেছে। কিচেনের পরিবেশ, ফ্রিজ এবং রান্নার উপকরণ মারাত্মক অস্বাস্থ্যকর। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার আইন২০০৯ অনুযায়ী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, কক্ষে টাঙানো পর্দাগুলো জব্দ করা হয়েছে। চাইনিজটির মালিক মীর আজাদ রানা তার কর্মকান্ডের জন্য ভুল স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net