1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি'র উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৪১ বার

গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ দিনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাবাজার চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গলি পদক্ষিণ করে আবার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সাঈদ এর সভাপতিত্বে ও আহবায়ক মোঃ রবিউল হক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর শামীম। বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এম.এ হালিম, কাজী মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা কিশোর দলের সাধারণ সম্পাদক মোঃ বদরুলসহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net