ঢাকা   ০৭:১৪:১৯ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

সুস্থ সাংস্কৃতিককে ধরে রাখার কোন বিকল্প নেই- শিল্পী শোয়াইব বিন হাবিব

চকোরিয়া মোহনা শিল্পী গোষ্ঠী নতুন অফিস উদ্বোধন ও শিল্পীদের নিয়ে আলোচনা সভা

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকোরিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৮১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন চকোরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন ও শিল্পীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৫আগষ্ট বেলা সকাল ১১টায় কার্যালয়ে পরিচালক মুহাম্মদ শাহিন চৌধুরী আসাদের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মুহাম্মদ জাহেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক পরিচালক শিল্পী এম দিদারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ শহীদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী মুহাম্মদ শোয়াইব বিন হাবিব।

প্রধান আলোচক বলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন যতই প্রতিষ্ঠিত হোক সকলকে আন্তরিকতার সাথে সম্পর্ক রাখতে হবে। এখানে কোন ধরনের বিভাজন করা যাবে না। রেঁনেসা শিল্পী গোষ্ঠীর পরে আজ মোহনা শিল্পী গোষ্ঠী জন্ম হয়েছে বলে অনেক ইসলামী সাংস্কৃতিক সংগঠন জন্ম হচ্ছে তাই সুস্থ সাংস্কৃতিককে ধরার কোন বিকল্প নেই বলে বক্তব্যে তিনি এ কথাগুলো তুলে ধরেন। তিনি আরো বলেন সুস্থ সাংস্কৃতিককের জন্ম না হতো তাহলে চকোরিয়ার প্রত্যেক সন্তানগুলো অপসংস্কৃতিকে জড়িয়ে যেত, অপসংস্কৃতিককে সরিয়ে দেয়ার জন্য তাই মোহনা শিল্পী গোষ্ঠীর সকল সদস্যগুলো এগিয়ে যাক সবার মাঝে।

এদিকে মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চকোরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পী মুহাম্মদ আব্দুল মজিদ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন।
অতিথির মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পী ও চকোরিয়া টাইমর্স’র নির্বাহী সম্পাদক শাহজালাল শাহেদ ও দৈনিক বাংলাদেশের আলো চকোরিয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও দক্ষিণ চট্টগ্রামের আলোচিত কৌতুক অভিনেতা মোহনা শিল্পী গোষ্ঠীর যুগ্ম সমন্বয়ক এস.এম আলী কিবরিয়া এসময় সহ সমন্বয়ক শিল্পী মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ সমন্বয়ক শিল্পী মুহাম্মদ ছিদ্দিকুর রহমান রাইহান, প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শিল্পী মুহাম্মদ আবু তৈয়ব আজাদ, মোহনা শিল্পীর সহকারি পরিচালক মুহাম্মদ মনোয়ার আলম, শিল্পী মুহাম্মদ সাদ্দাম হোসেন, হেফাজ উদ্দিনসহ শিশু শিল্পীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানকে পরিপূর্ণ করেছেন আল মাহদী শিল্পী গোষ্ঠী, কক্সবাজার প্রবাল শিল্পী গোষ্ঠী, আহবান শিল্পী গোষ্ঠী প্রমূখ।

সর্বশেষে অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রস্তাব ও বিশেষ দোয়া মাহফিল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি