1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি আহসান আদেলুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

সৈয়দপুরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি আহসান আদেলুর রহমান

মোঃজাকির হোসেন , নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৯২ বার

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল সৈয়দপুর উপজেলায় করা তাঁর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। শনিবার (১৩ আগস্ট) তিনি উপজেলার বোতলাগাড়ী ও বাঙ্গালীপুর ইউনিয়নে যান।

শনিবার দুপুরে জাতীয় যুব সংহতি বোতলাগাড়ি ইউনিয়ন সভাপতি আলফায়েজ জামান সাগর এর আমন্ত্রণে এলাকাবাসীর সাথে বোতলাগাড়ি পূর্ব হাজীপাড়া জামে মসজিদ পরিদর্শন করেন সংসদ সদস্য। তাঁর সাথে ছিলেন জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা আহ্বায়ক ঠিকাদার জয়নাল আবেদীন, সদস্য সচিব জিএম কবির মিঠু, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস শহীদ, বোতলাগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন প্রমুখ।

এর আগে সকালে বাঙালীপুর ইউনিয়নে জাতীয় পার্টি নেতা মরহুম আব্দুস সালাম এর কবর জিয়ারত করে মরহুমের পরিবারকে সমবেদনা জানান এমপি আহসান আদেলুর রহমান। এসময় তিনি এলাকাবাসী ও স্থানীয় জাপা নেতা আনিছুর মেম্বারকে সাথে নিয়ে নিজের বরাদ্দকৃত অর্থে মসজিদ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

উভয় ইউনিয়নেই জাতীয় পার্টি, যুব সংহতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি এলাকার সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেয়াসহ সমস্যার কথা শোনেন এবং আগামীতে প্রয়োজনীয় কাজগুলো করার আশ্বাস দেন। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net