1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসছে এসএম সোহেল ও দুখুরাজের কবর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আসছে এসএম সোহেল ও দুখুরাজের কবর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৩ বার

এসএম সোহেলের লেখা-সুরে, এসডি সাগরের মিউজিকে আসছে দুখুরাজের আসছে ‘কবর’। শিল্পী দুখুরাজের জন্ম ও বেড়ে ওঠা চাঁদপুর শাহরাস্তির শোরসাক গ্রামে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল একধরনের নেশা। নেশা থেকেই তিনি দীর্ঘ বিরতির পর ফিরে আসলেন সঙ্গীত জগতে।

কবর শিরোনামের গানটি হবে একটি আধ্যাত্মিক গান। এই গান মানুষ বুঝতে পারবে ইহকাল ও পরকালের জীবন সম্পর্কে। সঙ্গীত প্রেমি এই শিল্পীর কণ্ঠে প্রথম গান ২০০৬ সালে পরিবেশন হয় বাংলাদেশ টেলিভিশনে। এরপর থেকে সঙ্গীতেই তার পথ চলা। এরই মাঝে মায়ের মৃত্যুতে কয়েকবছর তাকে থমকে দিয়েছে। একপর্যায়ে সঙ্গীত ছেড়ে আধ্যাত্মিক এক জগতে চলে গেলেও সঙ্গীতের প্রতি তার রয়ে গেছে একরাশ ভালবাসা। সেই ভালবাসা ও ভাললাগা থেকেই তিনি ফিরে আসলেন আবার গানের রাজ্যে। এবার ভক্তদের তিনি উপহার দিবেন আধ্যাত্মিক গান “কবরে হয়না লেনদেন আমল বিনে হবেনা প্রেম” শিরোনামে গান।

দুখুরাজ বলেন, আমি মা ভক্ত ছিলাম। মায়ের মৃত্যুর পর আমি সঙ্গীত ছেড়ে দিয়েছিলাম। তবে সঙ্গীতের প্রতি ভালবাসা রয়ে গেছে আমার। সেই ভালবাসা থেকেই গীতিকার এসএম সোহেলের সাথে পরিচয় হয়। এরপর তার লেখা এই গানটি আমার ভাল লাগে। ভাললাগা থেকেই আবারও ফিরে এসেছি এই সঙ্গীত রাজ্যে। আশা করি কবর শিরোনামের গানটি স্রোতাদের ভাল লাগবে। ভবিষ্যতে আরও ভাললাগার গান উপহার দিতে পারবো স্রোতাদের।

দুখুরাজ বলেন, আমার একটাই চাওয়া যতদিন বাঁচবো স্রোতাদের হৃদয়ে গানের মাধ্যমেই যেন জায়গা করে থাকতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net