1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৯ বার

কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলায় ওই সাংবাদিকের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। তাঁর শরীরে ৩৩ টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। হামলার শিকার শহীদুল ইসলাম মিঠু (৪২) কুষ্টিয়ার স্থানীয় দৈনিক বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত সময়ের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক শহীদুল ইসলাম মিঠুকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক মিঠু জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে তার নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানটি নিয়ে চালকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিশংকরপুর এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রানা নামের একজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রানা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওযার হুমকি দেয়। এ সময় তিনি ভ্যানটি নিয়ে দবির মোল্লা রেলগেট এলাকায় পৌঁছালে রানা ও তার সহযোগীরা ভ্যানটির গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে মিঠু ভ্যানটি ঘুরিয়ে নিশান মোড় এলাকায় এসে পৌছালে রানা ও তার সহযোগীরা নিশান মোড় এলাকায় পৌছে মিঠুর উপর চড়াও হয় এবং তাঁর শরীরের পিঠসহ বিভিন্ন স্থানে ক্ষুরাঘাত করেন। টের পেয়ে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। হামলার বিষয়ে দৈনিক সময়ের কাগজ’র
ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা এক বিবৃতিতে সাংবাদিক মিঠুর উপর এই হামলাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, হামলাকারীকে সনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net