1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১।

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার

গাজীপুর মহানগর টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে নুরুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম হাজীর মাজার বস্তির হারুন মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে হাজীর মাজার বস্তির বটতলার সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসা চলছে এমন গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

এসময় সেখান থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নুরুল ইসলামের বসত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা করে থাকে নুরুল ইসলাম। তার বিরুদ্ধে ডিএমপি এবং জিএমপির বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net