1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে জাহাঙ্গীর আলমের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

টঙ্গীতে জাহাঙ্গীর আলমের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার

গাজীপুরের টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানকারী বাংলাদেশ আ.লীগ থেকে বহিষ্কৃত ও বিতর্কিত মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গাজীপুরের সর্বস্তরের জনগন।

সোমবার (৫ সেপ্টেম্বর ) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা রোড, ষ্টেশনরোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, গাজীপুরাসহ বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, আ.লীগ নেতা সাদেক খান, যুবলীগ নেতা খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নীরব , টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবিক লীগের সংগ্রামী নেতা সজীব চৌধুরী পাপ্পু , ৫৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতা রাজিব চিশতিসহ ৪৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতাকর্মীরা।

বিল্লাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানকারী বিএপি-জামাত এজেন্ট, বাংলাদেশ আ.লীগ থেকে বহিষ্কৃত ও বিতর্কিত মেয়র, নব্য মোস্তাক কুলাঙ্গার মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net