1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির গণজোয়ারকে নাশকতা প্রমাণ করতে মরিয়া আওয়ামী লীগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান

বিএনপির গণজোয়ারকে নাশকতা প্রমাণ করতে মরিয়া আওয়ামী লীগ

চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন বলেছেন, সারাদেশে চলমান বিএনপির কর্মসূচিতে যে জনজোয়ার দেখা গেছে তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার কারণে আওয়ামী লীগ নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা হামলা শুরু করেছে। পুলিশের সাথে বিএনপির মিছিল মিটিংয়ে হামলা করছে আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপির গণজোয়ারকে নাশকতা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী পুলিশ বাহিনী গুলি করে যুবদল নেতাকে হত্যা করেছে। সীতাকুণ্ডে বিএনপি যে সমাবেশ করেছে জনগণ তাঁতে রাস্তায় নেমে এসেছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও প্রশাসন চারটি মামলা দায়ের করে চারশ জনকে আসামি করেছে। এইসব বেআইনী কার্যক্রম বন্ধ করতে হবে, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মামলা হামলা চালিয়ে জনগণের জাগরণ আর থামানো যাবে না। যতই মামলা হোক, হামলা হোক, বাঁধা আসুক শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জনগণের এই আন্দোলন চলবে। হামলা মামলা যত করা হবে, আন্দোলনের গতি ততই বাড়বে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির বর্নাঢ্য র‍্যালী পূর্ব সমাবেশে এসব কথা বলেন।

র‍্যালীতে বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালীটি নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে নুর আহমেদ সড়ক, লাভলেইন, জুবলি রোড হয়ে তিন ফুলের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দিবসটি উপলক্ষে ভোরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পমাল্য অর্পন করা হয়।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল নেতৃত্বে দলের ঐক্য অটুট ও সুদৃঢ় হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে আন্দোলনের মাধ্যমে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করা। আর বিএনপির পুনর্গঠন সম্পন্ন করে দলকে সর্বস্তরে শক্তিশালী করা। দেশের জনগন আন্দোলনের জন্য প্রস্তুত।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুুল হাশেম বক্কর বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকারের পেটুয়া বাহিনীর হামলায় সারা দেশের অসংখ্য নেতাকর্মীকে আহত ও গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লাতে যুবদলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। এই হত্যা করে, গুম করে, হামলা করে জনগনের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার যে আন্দোলন সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না। জনগণের বিজয় চলছে, চলতে থাকবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন,
চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম,
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলাদলের ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব কামাল পাশা নিজামী, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু, সদস্য সচিব মামনুর রশিদ শিপন, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং থানা, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net