1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মায়ের গান নিয়ে আসছে সায়ীদ আবদুল মালিক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী

মায়ের গান নিয়ে আসছে সায়ীদ আবদুল মালিক

বিনোদন প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪৯ বার

মা হচ্ছে সৃষ্টিকর্তার সেরা উপহার। শুধু মাত্র মা’ই পারে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। মায়ের ভালোবাসা অতুলনীয়। মা ছাড়া গোটা পৃথিবীই অন্ধকারে ঢাকা। মায়ের প্রতি গভীর ভালোবাসা নিয়ে এবার নতুন গান নিয়ে এলেন সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি। এস এ কিরণের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানের উল্লেখযোগ্য কথাগুলো হলো- ‘কত ছায়া কত মায়া দেখেছিগো মা/ কোন ছায়া কোন মায়ায় মন তো ভরে না’। গানটি আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার টিউন বাংলা চ্যানেলে মুক্তি পাবে।

গানটি প্রসঙ্গে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের ভালোবাসা গানের পংক্তিতে তুলে ধরা হয়েছে। শব্দচয়নের সাথে মেলোডির শৈল্পিক সমীকরণে গানটি হৃদয়গ্রাহি করে তোলার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা একটি ভিন্ন স্বাদের গান পাবে বলে আশা প্রকাশ করছি।

সঙ্গীতায়োজক মুশফিক লিটু বলেন, সব ধরণের গানই আমার প্রিয়। তবে মায়ের গানের বিষয়টা একটু অন্যরকম। পৃথিবীর সব সন্তানের কাছেই মায়ের গান মানেই অন্যরকম আবেগ আনুভূতির বিষয়। এই গানের কথাগুলো এতটাই হৃদয়গ্রাহি যে সঙ্গীতায়োজন করতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি। আর শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফিও দরদ দিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net