1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চরম্বায় এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চরম্বায় এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা

আব্দুল ওয়াহাব লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৪ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম মজিদার পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত কাল রাতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

দন্ডপ্রাপ্তের নাম মুুহাম্মদ আবদুল কুদ্দুস কোম্পানী(৩৪)। সে চরম্বা মজিদের পাড়া এলাকার মৃত আবদুল আলমের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, কুদ্দুস কোম্পানীর বিরুদ্ধে কিছুদিন ধরে অনেক অভিযোগ পেয়েছি। গতকাল রাতের আঁধারে চরম্বা মজিদের পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটছিল।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যায়।তাদের কাছে পাহাড় কাটার কোন অনুমতি নেই।ঘটনাস্থল থেকে স্কেভেটার জব্দ করি।রাতের আঁধারে অবৈধ পাহাড় কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুদ্দুস কোম্পানীকে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান এর সময় চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন,লোহাগাড়া থানা পুলিশের টিম,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net