1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ নতুন কমিটি পাবে সোনারগাঁ আ'লীগ; দুশ্চিন্তা বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

আজ নতুন কমিটি পাবে সোনারগাঁ আ’লীগ; দুশ্চিন্তা বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার

দীর্ঘ ২৫ বছর পর নতুন কমিটি পাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। এই কমিটি ঘোষণা করা করা হবে আজ শনিবার ত্রিবার্ষিক সম্মেলন এর মধ্যদিয়ে। কিন্তুু এ নিয়ে উৎকণ্ঠা আর দুশ্চিন্তা বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে।

এই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রায় ৯৫ ভাগ নেতা-কর্মীদের দাবি দলের জন্য যারা কান্ডারী, ত্যাগী ও জনবান্ধব নেতা তারা কাঙ্ক্ষিত পদ বঞ্চিত হবে এই সম্মেলনের কমিটি ঘোষণার মধ্য দিয়ে। তারা ধারণা করছেন আড়ালে থেকে কেউ এ কমিটি নিয়ে কলকাঠি নাড়ছেন। তাই উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নয় বরং পরিকল্পিত ও পাতানো কমিটির নাম ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা জানান, দলের জন্য জীবনে কোন খরচ করার রেকর্ড যার নাই, জণসমর্থন যার শূন্য ও একজন কর্মীও যার নাই। যার ওয়ার্ডে নৌকার ভরাডুবি হয় যে কোন নির্বাচনে, এমন নেতাকে দলের সর্বোচ্ছ পদে পদায়ণ করতে মরিয়া একটি স্বার্থান্বেষী মহল।

তারা আরো বলেন, সাবেক এমপি কায়সার হাসনাতকে সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুমকে সাধারণ সম্পাদক করে কমিটি হলে এবং সেই কমিটিতে মাহফুজুর রহমান কালামকে ভালো একটি পদে রাখতে পারলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হবে।

কিন্তুু কিছু স্বার্থপর মুখোশধারী নেতা, যাদের আরেক নাম জাতীয় পার্টির দালাল, তারা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগটাকে ব্যর্থ সংগঠনে পরিনত করতেই ডেট ছাড়া মাল দিয়ে আওয়ামীলীগের কমিটি গঠন করতে চাইছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net