1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৮প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৮প্রতিষ্ঠানকে জরিমানা

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বার

কক্সবাজারের ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠান ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

এসময় তিনি আলমাছিয়া সড়কে গ্রাম ডাক্তার রেহেনা নোমান কাজলের বাসায় হানা দেয়। সেখানেই অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

ঈদগাঁও বাজারসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এমনতর ৮ টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করে টাস্কফোর্স।

মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, ইট ভাটায় ইটের সাইজ ছোট করা, নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়েছে জানিয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, ঈদগাঁও বাজারটি বড়, এ বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা রাখা সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net