1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা জেলা পরিষদের সদস্য প্রার্থী সাজ্জাদ সিকদারের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

কুমিল্লা জেলা পরিষদের সদস্য প্রার্থী সাজ্জাদ সিকদারের মতবিনিময়

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর একান্ত আস্থাভাজন ও তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ সিকদার আসন্ন কুমিল্লা জেলা পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসাবে নিজের প্রার্থীতা জানান দিয়ে প্রচার প্রচারনা শুরু করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্ষন্ত তিতাস উপজেলার মজিদপুর, কড়িকান্দি, জগতপুর ও সাতানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় স্ব-স্ব ইউপি চেয়ারম্যান এর সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ও উপজেলা ত্রাণ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম মিয়া সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী ও সাইদুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন ইউপি সদস্যগন।

বক্তব্যকালে বক্তারা ও চেয়ারম্যানসহ উপস্থিত ইউপি সদস্যরা মোঃ সাজ্জাদ সিকদারকে সমর্থন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, প্রচার সম্পাদক জাকির মুন্সি, সহ-প্রচার সম্পাদক মোবারক হোসেন, সদস্য এইচ এম এখলাছ মুন্সি, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম রিপনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net