1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগে নাতী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

গাজীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগে নাতী আটক

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ বার

গাজীপুরের শ্রীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগে নাতীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আ: হক মাদবর (৯৫) বড়চালা গ্রামের মৃত দোখাই মাদবরের ছেলে। অভিযুক্ত নাতী আব্দুল খালেক (২৫)।

স্বজনদের বরাত দিয়ে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত আ: হক মাদবর ও তার ছেলে হারুন মাদবর পাশাপাশি কক্ষে থাকেন। হারুনের ব্যবহৃত মোটরসাইকেল বাবার কক্ষেই রাখতেন। হারুন মাদবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দিয়ে বাড়িতে প্রবেশকালেই হঠাৎই পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পেছন ফিরে তার ভাগ্নে আব্দুল খালেককে দেখতে পান, সাথে সাথে লাঠি দিয়ে পুনরায় আরেকটি আঘাত করে খালেক দ্রæত পালিয়ে যায়। পরে হারুণকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে রাত তিনটার দিকে বাড়িতে আনা হয়। পরিবারের লোকজন হারুণের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় রাতে তার বাবার খোঁজ নেয়নি কেউ। সকালে তার বাবাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। খোজাখুজির এক পর্যায়ে পাশের ঘরে মেঝেতে বস্তায় ঢাকা বাবার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তারা ধারণা করছে, ভাগ্নে আব্দুল খালেকই তার নানাকে হত্যা করে ঘরের মেঝেতে বস্তায় ঢেকে রেখে পালিয়েছে। নিহতের মাথায় আঘাত ও নাকে আঘাতের চিহ্ন আছে, কান দিয়েও রক্ত বের হচ্ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে পুলিশি হেফাজতে আনতে তার বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া হয়। শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে আব্দুল খালেককে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net