1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচি উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গুইমারায় খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচি উদ্বোধন

আবদুল আলী।
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ বার

বর্তমান বাজার মূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট লাগবে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গুইমারা বাজার সংলগ্ন কাশেম মার্কেট এবং ডাক্তারটিলা নামক স্থানে খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার গুইমারা বাজার সংলগ্ন কাশেম মার্কেট ও ডাক্তার টিলা নামক স্থানে খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্ভোদন করেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হামিদুল মামুন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, মুজিবর রহমান, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

জানা যায়, চাউল বিতরনের জন্য গুইমারা উপজেলা দুইটি ইউনিট করা হয়েছে এতে গুইমারা বাজার সংলগ্ন কাশেম মার্কেট এর দায়িত্বে রেজাউল করিম শুভ এবং ডাক্তারটিলা দায়িত্বে জনি ভট্ট্যাচার্জ। এছাড়া প্রতি ডিলার প্রতিদিন কমপক্ষে ২ মেট্রিক টন করে চাল বিতরন করতে পারবে।

গুইমারা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হামিদুল মামুন বলেন, দেশে বর্তমান দ্রব্য মূল্যের উর্দ্ধোগতি এবং নিম্ম আয়ের জনসাধারনের কথা চিন্তা করে সরকার এই উদ্যোগ গ্রহন করেন। তিনি আরো বলেন, শুক্র-শনি এবং সরকারি ছুটি ব্যাতিত প্রতিদিন সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫টা পর্যন্ত ন্যায্য মূল্যের চাল বিতরণ করা হবে।

এই বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সরকারি দিক নিদের্শনা অনুসারে ন্যায্য মুল্যে খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান দেশের পরিস্থিতর কথা চিন্তা করে সরকার এই উদ্যোগ গ্রহন করেন। এসকল কর্মকান্ড সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net