1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন- পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আলোচিত ভানোর ইউনিয়নের মৎসজীবীলীগের নেতা শাকিল আহম্মেদ হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন —ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাটে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন ও স্বাক্ষীদের সাথে কথা বলেন। হত্যাকান্ডের ঘটনাস্থল ও স্বাক্ষীদের জিজ্ঞাসা শেষে সাংবাদিকদের বলেন, শাকিল হত্যাকান্ডের প্রকৃত জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন, বাদীর বক্তব্য শুনেছি।

যিনি ভিডিও করেছেন তার কথাও শুনেছি। আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মামলার বাদী শাকিলের বড় ভাই সাঈদ বলেন, এসপি স্যার এসেছিলেন। যারা যারা এজাহারে স্বাক্ষী আছে তাদের জিজ্ঞাসা করেছেন। শাকিল হত্যার বিচারে ওনি কোন রকম ছাড় দিবেন না তিনি আশ্বস্ত করেছেন। এসপির বক্তব্যে মামলার বাদী খুশি এবং এলাকাবাসী আশ্বস্ত হয়েছেন বলে, মামলার বাদী জানান। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাট জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আলোচনার সময় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক ইমাম বক্তব্য প্রদান করিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর সংঘর্ষ হয়।

সংঘর্ষে ভানোর ইউনিয়ন মৎসজীবীলীগের সভাপতি শাকিল আহম্মেদ গুরুত্বর আহত হলে দিনাজপুর এম রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ সেপ্টেম্বর ভোরে মারা যায়। এ ঘটনায় শাকিলের বড় ভাই আবু সাঈদ সহ ৫ জন আহত হয়। গত ৩ সেপ্টেম্বর রাতে বালিয়াডাঙ্গী থানায় আবু সাঈদ বাদী হয়ে ভানোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামী করে একটি মারপিটের মামলা করে। পরবর্তীতে শাকিল মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল মোহাম্মদপুর ও সাভার এলাকা থেকে ৪ জন আসামীকে আটক করে র‌্যাব -১০। পরে গত ১২ সেপ্টেম্বর সকালে ঢাকা হতে আটককৃতদের বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net