1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময়

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার

দিনাজপুরের নবাগত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ দিনাজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন।

৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চূ’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সু সম্পর্ক তৈরির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি চিত্ত ঘোষ, সাবেক সা: সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি গোলাম নবী দুলাল, ডিবিসি প্রতিনিধি মোরশেদুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রতন সিং, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ,চ্যানেল আই প্রতিনিধি শাহ্ আলম শাহী । এসময় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এএসপি সুজন সরকার, এএসপি মমিনুল ইসলাম, এএসপি মোঃ: আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বক্তারা আরো বলেন, পুলিশকে অবশ্যই পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। মাদকের ভয়াল ছোবল থেকে দিনাজপুরের যুব সমাজসহ সারাদেশের যুবকদেরকে রক্ষায় পুলিশের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি সীমান্তবর্তী এ জেলার মাদক সমস্যা নিরসনে সম্মিলিত ভাবে সকল শ্রেণীপেশার মানুষকে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net