1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও প্রথম সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও প্রথম সভা অনুষ্ঠিত

মো. নিজাম উদ্দিন, রাঙ্গামাটি থেকে ফিরে:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার

পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় নিবেদিত পাহাড়ের একমাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও কেন্দ্রীয় পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পিসিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নির্বাচনী প্রধান কমিশনার বান্দরবান আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম এর সভাপতিত্বে ও নবকমিটির মহাসচিব মো. আলমগীর কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

নতুনকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রহিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরুতে কাজী মজিবর রহমানকে চেয়ারম্যান ও মো. আলমগীর কবিরকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল কালাম।

সভায় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন সংগঠনটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও দাবীসমূহ এবং পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবীতে ৭ দফা দাবী সমূহ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষ মো. আবু তাহের, শেখ আহমেদ রাজু, এ্যাডভোকেট আলম খাঁন, মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোলায়মান, মো. আবদুল মজিদ, মো. আনিসুজ্জামান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net