1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি আজ শেষ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি আজ শেষ!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে সারাদেশে একযোগে ৪ ঘন্টা কর্ম বিরতির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সামনে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা।

টানা ৫ দিন সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।আজ ১৫ সেপ্টেম্বর এ কর্মবিরতি শেষে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম,অফিস সহকারী আশরাফুল ইসলাম, কার্য সহকারী রতন কুমার বর্মন, অফিস সহায়ক মোখলেছুর রহমান বাচ্চু প্রমূখ।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ ৫ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ বিগত ৯ থেকে ১০ বছর ধরে আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধমে আন্দোলন করে আসছে।

শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মেহিতুল ইসলাম বলেন,আজ বৃহস্পতিবার কর্মবিরতির এ কর্মসুচি পালন করা হবে।পরে জেলা প্রশাসক মহোদয় বরাবরে স্মারক লিপি দেব। আমাদের দাবী নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একমত প্রকাশ করলেও দাবী বাস্তবায়নে কর্যকর পদক্ষেপ না নেওয়ায় এ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net