1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা-সর্তার খালের চরে উৎপাদ হচ্ছে কোটি টাকার আঁখ,কলা,পেঁপে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন

হালদা-সর্তার খালের চরে উৎপাদ হচ্ছে কোটি টাকার আঁখ,কলা,পেঁপে

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৯ বার

রাউজানে ধান চাষাবাদে লোকসান হওয়ায় কৃষকরা ঝুকে পড়েছে আঁখ,সাগর কলা,পেঁপেসহ বিভিন্ন সব্জি চাষাবাদের দিকে।এসব চাষাবাদ হচ্ছে এখন হালদা নদীর চর, সর্তার খালের চর ও ডাবুয়া খালের চরে।এ বছর তিন খালের পাড়ে প্রায় দেড় কোটি টাকার কলা,পেঁপে আঁখ উৎপাদন করেছে কৃষকরা।জানা যায়,রাউজান উপজেলার গহিরা, চিকদাইর,নোয়াজিষপুর,ডাবুয়া,হলদিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত সর্তার খাল ও সর্তার খালের চরে উর্বর ফসলী জমিতে চাষ হয়েছে কলা,পেঁপে ও আঁখ ক্ষেতের।এছাড়া হালদা নদীর তীরে সাগর কলা,আঁখ ক্ষেত, পেঁপে বাগান গড়ে তোলেছে এলাকার কৃষকেরা। রাউজানের চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক মোঃ তছলিম উদ্দিন জানান,আমার বাড়ীর পাশ্ববর্তী ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় সর্তার খালের চরে ২ একর জমিতে সাগর কলা গাছের বাগান করেছি।এই বাগানে খরচ হয়েছে ১ লাখ টাকা।

এতে পাঁচশত কলা ছড়া বিক্রি করেছি ২লাখ ৫০ হাজার টাকা দিয়।এছাড়াও কৃষক তছলিম সর্তা খালের চরে এক একর জমিতে পেঁপে বাগান ও ৪০ শতক জমিতে আঁখ ক্ষেতের চাষাবাদ করেন।তার এক একর পেঁপে বাগান থেকে এ পর্যন্ত১লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন।তার আঁখ ক্ষেত থেকে ৫০ হাজার টাকার আখ বিক্রি করেন।সেই একজন সফল কৃষক।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান,রাউজানের বিভিন্ন এলাকায় ১৫ হেক্টর ফসলী জমিতে কলা বাগানের চাষাবাদ করেছেন কৃষকেরা।এছাড়া ১৫ হেক্টর জমিতে আঁখ ক্ষেত, ২৩ হেক্টর জমিতে পেঁপে বাগান করেছেন।রাউজানের বিভিন্ন এলাকায় গড়ে উঠা সাগর কলা,আঁখ,পেঁপে ক্ষেতের চাষাবাদ থেকে প্রায় দেড় কোটি টাকার সমপরিমাণ ফল-ফলাদি উৎপাদন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net