1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ২ বসত ঘর আগুনে পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আনোয়ারায় ২ বসত ঘর আগুনে পুড়ে ছাই

বদরুল হক ;;
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। (৭ সেপ্টেম্বর ) রাত ৩ টায় দুধকুমড়া গ্রামের আমির হোসেন দোভাষীর পুরাতন বাড়ীতে আগুনের এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। আনোয়ারা ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আমির হোসেন চৌধুরীর (দোভাষী) বাড়ীর মরহুম শামসুল হকের ছেলে মৌলানা মোহাম্মদ ইদ্রিসের রান্না ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অসাবধানতা বসত আগুন ধরে যায়, এতে তার পাশে থাকা মরহুম দেলোয়ার চৌধুরীর ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ২ জনের বসত ঘর জ্বলে পুড়ে ছাই হয় যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ খলিলুর রহমান জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস আসার আগেই ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ২ পরিবারেরই অর্থনৈতিক অবস্থা খারাপ, তাদের সাহায্য জরুরী। আজ সকালে তৎক্ষনাৎ ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ দুই পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net