1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার

“স্বাক্ষরতা শিখন, ক্ষেত্রের প্রসার” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক সার্বিক মামুন ভূঁইয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার আলী আফজাল, ঠাকুরগাঁও জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী প্রমুখ। বক্তারা মান সম্মত শিক্ষা ব্যবস্থার জন্য ও সাক্ষরতার হার বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার মান বৃদ্ধির তাগিদ দেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান, সমাজ কর্মী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net