1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে গোওসিয়া হোটেল মালিক প্রশাসনের সাথে খারাপ আচরণের কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ দিনের কারাদণ্ড প্রদান । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ঠাকুরগাঁওয়ে গোওসিয়া হোটেল মালিক প্রশাসনের সাথে খারাপ আচরণের কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ দিনের কারাদণ্ড প্রদান ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ বার

ঠাকুরগাঁও শহরের ম্যান রাস্তার উপর রান্না সহ হোটেলের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় ও ঠাকুরগাঁও প্রশাসনের পক্ষ থেকে তা নিষেধ করা হলেও তা সরিয়ে না নেওয়ায় এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ঠাকুরগাঁও গোওসিয়া হোটেলের মালিক ওয়াসিম আকরামকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে এ কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, ‘সড়কের উপরে গ্রীল রান্নার (চুলা) মেশিন সহ হোটেলের কার্যক্রম পরিচালনা করে আসছিল গোওসিয়া হোটেল কর্তৃপক্ষ। এতে সড়কে যানজট সৃষ্টি ও চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ৫ সেপ্টেম্বর সোমবারে তাদেরকে নিষেধ ও সতর্ক করা হলেও তা মানেননি। আজকে ( ৬ সেপ্টেম্বর মঙ্গলবার) আবার যখন তাদেরকে সতর্ক করে সেই সব সড়কের উপর থেকে সরিয়ে দেওয়ার সময় তারা সরকারি কাজে বাধা প্রদান ও প্রশাসনের সাথে আক্রমনাত্মক খারাপ আচরণ করেন। তাই সড়ক যানজট মুক্ত ও চলাচল স্বাভাবিক রাখতে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তার কাজে বাধা প্রদান করায় হোটেল মালিককে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net