ঢাকা   ০৩:৪০:০৩ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বালিয়াডাঙ্গীতে ওএমএস ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু উদ্বোধন করেন— নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বালিয়াডাঙ্গী উপজেলায় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন– বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।

বালিয়াডাঙ্গী উপজেলায় ২টি ডিলারের মাধ্যমে ২টি পয়ন্টে , বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা পরিষদের পশ্চিম গেট সংলগ্ন পান্না চেয়ারম্যানের মার্কেট, এবং ডাংগীবাজার বেগম মার্কেট থেকে চাল ক্রয় করা যাবে। ৩ মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা কেজি দরে প্রয়োজনমত প্রতিদিন ৫ কেজি করে (শুক্রবার ও শনিবার ব্যতীত) চাল নিতে পারবেন।
এছাড়া টি সি বি (TCB ) কার্ডধারী ব্যক্তিগণ মাসে ২ বার এই কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। ওএমএস (OMS) কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন — বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল রায় , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিরুল ইসলাম সুমন, সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি