ঢাকা   ০৭:৪৭:১৪ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাবেক দুই ছাত্রলীগ নেতার মনোনয়ন পত্র দাখিল!

মােঃ সাইফুল্লাহ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিগত নির্বাচনের বিজয়ী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক দুই নেতা-কর্মী।

মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপর বিকেল পৌনে ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া এবং সাবেক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর বাহিনীর অধিনায়ক মরহুম আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র, সাবেক ছাত্রলীগ কর্মী শরীয়াতউল্লাহ রাজন চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে মনোনয়ন পত্র জমা দানের বিষয়ে শরীয়াতউল্লাহ রাজন বলেন, জেলার সবখানে প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছে। তারই প্রতিবাদে এবং দলীয় নেতা-কর্মীদের দলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে জেলার সার্বিক উন্নয়নেও কাজের সুযোগ পাবো।

অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জিহাদ মিয়া বলেন, দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। বিধায় অবহেলিতদের পক্ষে প্রতিবাদ হিসেবে নির্বাচনে অংশ নেয়া।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, আমার সঙ্গে দলের সকল স্তরের নেতা-কর্মীরা রয়েছে। নির্বাচিত হলে বিগত সময় থেকে শুরু করা উন্নয়নমূলক কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি