1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে অসহায় মানুষের পাশে আমরা ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

মিঠাপুকুরে অসহায় মানুষের পাশে আমরা ফাউন্ডেশন

খন্দকার রাকিবুল ইসলাম,রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৭ বার

মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায়, অসহায় মানুষের সন্ধান পেলে ছুটে যাচ্ছে আমরা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা।

ইতোমধ্যে, সংগঠনের মাধ্যমে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায়, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার দিয়েছে। যেসব অসহায় মানুষের খাবার নেই, তাদের জন্য খাবার দিয়েছে আমরা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা।অর্থ সংকটে, যেসব অসহায় মানুষের ওষুধ কেনা সম্ভব হয় না ।তাদের তথ্য সংগ্রহ করে জরুরি ওষুধ পাঠিয়ে দিচ্ছে সংগঠনটি।

আমরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জানান, আমরা ফাউন্ডেশন হচ্ছে, আমরা অসহায় মানুষের জন্য। খুশি ছড়িয়ে দিতে চাই, অসহায় মানুষের মাঝে। শুধু মিঠাপুকুর উপজেলায় নয়,বাংলাদেশের বিভিন্ন জায়গায় সঠিক তথ্য অনুযায়ী,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।আপনারা অবগত আছেন যে,মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায়, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, খাবার,জরুরী প্রয়োজনে ওষুধ,বিভিন্ন মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা বক্স। এছাড়াও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। বিভিন্ন মক্তব-মাদ্রাসায় কোরআন শরিফ দেয়া অব্যাহত আছে। আমরা যখনি কোনো অসহায় মানুষের তথ্য পাই,আমরা ফাউন্ডেশন এর মাধ্যমে যত দ্রুত সম্ভব সেখানে সহায়তা করার চেষ্টা করি। আমাদের এই সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন। যেখানে শুধু অসহায় মানুষের জন্য কাজ করা। আমার এই সংগঠনের স্বেচ্ছাসেবী হচ্ছে তরুণরা। আমি চাই, আমরা ফাউন্ডেশন এর মাধ্যমে তরুণরা খারাপ কাজ পরিহার করে, ভালো কাজে যুক্ত হোক।আমার একটাই স্লোগান, খুশি ছড়িয়ে দিতে চাই অসহায় মানুষের মাঝে।

উল্লেখ্য,আমরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল ইসলাম, মিঠাপুকুর উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ প্রশংসিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net