1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ নির্বাচনে মনোনয়ন কিনেছেন এরই মধ্যে অ্যাড. মোঃ মতিয়ার রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
এ নির্বাচনে আর কেউ অংশ না নেয়ায় অ্যাড. মোঃ মতিয়ার রহমানের পথ সুপ্রসন্ন হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান জানান, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তিনিই সেটি জমা দিয়েছেন। আর কেউ কিনেনি ও জমা দেননি। তাই বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

এদিকে বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৬/১২/২০১১ হতে ৩০/১২/২০১৬খ্রি. চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ০৬/০১/২০১৭ হতে ২৫/০৪/২০২২খ্রি. প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৭/০৪/২০২২খ্রি. হতে অদ্যবধি দায়িত্বরত রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net