1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে হাতিম কারখানায় তরুণের লাশ উদ্ধার, বিচারের দাবিতে সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

টঙ্গীতে হাতিম কারখানায় তরুণের লাশ উদ্ধার, বিচারের দাবিতে সড়ক অবরোধ

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩২৬ বার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিচারের দাবিতে সড়কে লাশ রেখে বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাত এগারোটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মরকুন এলাকায় হাতিম গ্রুপের প্রতিষ্ঠান হাতিম প্লাস্টিক কারখানার সামনে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধরা হাতিম প্লাস্টিক কারখানাটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ধাওয়া দিলে সড়কে লাশ ফেলে পালিয়ে যায় তারা। পরে ডেকে এনে লাশ দাফনের জন্য বলা হলে নিহতের ভাই লাশ নিয়ে যান।

পুলিশ জানায়, টঙ্গীর মরকুন এলাকার হাতিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাতিম প্লাস্টিক কারখানায় গত সোমবার (৩ অক্টোবর) অজ্ঞাত এক তরুণের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে পুলিশ ওই তরুণের পরিচয় শনাক্ত করতে পারেনি। পরদিন মঙ্গলবার তার পরিচয় শনাক্ত হয়। নিহত ওই তরুণের নাম নাহিদ। তিনি ভোলা জেলার কাছিয়া গ্রামের মৃত মহসিনের ছেলে।

পুলিশ আরও জানায়, কারখানার ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লাশ দাফনের জন্য নাহিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পরে তার স্বজনেরা লাশ দাফন না করে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।

হাতিম প্লাস্টিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. পলাশ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় লাশ দাফনের জন্য দিয়েছে। নাহিদের পরিবারের লোকজনসহ শতাধিক এলাকাবাসী আমাদের কারখানায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। আমরা এই ঘটনায় মামলা করব।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, সড়ক থেকে লাশ সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net