1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে বিশ্ববিদ্যালয় ছাত্র । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

ঠাকুরগাঁওয়ে পক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে বিশ্ববিদ্যালয় ছাত্র ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৯৬ বার

ঠাকুরগাঁও জেলায় পক্সি নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন সুমন দেবনাথ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত সুমন দেবনাথ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় তিনি ইউনুস আলী নামে এক চাকরিপ্রার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২২ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে সুমনের আচরণে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষকের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও আবেদনপত্রের তথ্যের মধ্যে গরমিল পাওয়া যায়। একপর্যায়ে সুমন অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেন। হাজিরা তালিকার তথ্য, প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায়, সুমন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি দিচ্ছিলেন। এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র মনিটরিংয়ের দায়িত্বে থাকা রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমন দেবনাথ চুক্তিতে নিয়োগ পরীক্ষা দিতে এখানে এসেছিলেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে তিনি পরীক্ষার্থীর নাম-ঠিকানা ঠিক রেখে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করেছিলেন। আসল পরীক্ষার্থীর আবেদনপত্র, প্রবেশপত্রসহ অন্যান্য কাগজ যাচাই করে নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net