1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় নেকমরদ বাজারে গণধোলাই খেলেন যুবলীগ নেতা ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় নেকমরদ বাজারে গণধোলাই খেলেন যুবলীগ নেতা !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৮৭ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা থেকে ছাগল চুরি করে পালানোর সময় পীরগঞ্জ উপজেলার ১ যুবলীগ নেতা সহ দুইজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। রোববার (২ অক্টোবর) দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা সহ দুইজনকে গণধোলাই দেয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবলীগের নেতার নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। হাবীব পৌর শহরের গুয়াগাঁও মহল্লার জবাইদুরের ছেলে। আরেকজনের নাম মিরাজুল ইসলাম। তিনি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মোহাম্মদ কোম্পানীর ছেলে। তারা সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। প্রত্যক্ষদর্শী সলেমান আলী বলেন, নেকমরদ বাজারে তাদেরকে যখন ছাগল সহ ধরা হয়েছে, তখন বিজ্ঞেস করা হলে, তারা বলে পিকনিক খাওয়ার জন্য ছাগল চুরি করা হয়েছে। আমি অবাক হয়েছে, তারা তখন নিজেদের আওয়ামী লীগের নেতা হিসেবে করেছে। ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে আমাদের একটি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঐ দুই যুবক। এ সময় প্রতিবেশী এক ভাই সহ মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করি। এক পর্যায়ে নেকমরদ বাজারে আসার পর স্থানীয়রা মিলে তাদের ধরা হয়। এ বিষয়ে হাবিবুল্লাহ হাবীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্ম বিষয়ক সম্পাদক নয়, সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net