1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

নবীনগরে আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৪৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, কাজী মজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, প্রভাষক হাফেজ মোঃ বেলাল হোসাইন, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। না’তে রাসুল (সাঃ) পাঠ করেন, পরীক্ষার্থী আব্দুল কাদির।

দোয়া চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় মোঃ ইয়াসিন ও মিম, শিক্ষার্থীদের পক্ষে মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠান শেষে মিলাদ শরীফ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান, দোয়া পাঠ করেন সহকারী অধ্যাপক মোকাররম হোসাইন।

অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক ও শিক্ষণীয় বক্তব্য পেশ করেন। এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস‍্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net