1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া যাবে না -সৈয়দপুরে চরমোনাই পীর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া যাবে না -সৈয়দপুরে চরমোনাই পীর

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৮২ বার

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া যাবে না,ক্যাডার দিয়ে দিনের ভোট রাতে হতে দেওয়া যাবে না, নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ চরম মিথ্যাচার করে আলেম ওলামাসহ সরকারের যৌক্তিক বিরোধিতাকরীদের নির্যাতন হয়রানী করছে, দেশে ঘুম খুন ধষন হত্যা বেড়ে গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, ধর্মীয় শিক্ষা সংকোচনের পাঁয়তারা বন্ধ, মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে করেছেন ইসলামি আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে। (২৪ অক্টোবর) বেলা ১২ টায় শহরের শেরে বাংলা সড়কে তামান্না মোড়ে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দূর্নীতিবাজ সরকারের অপশাসন থেকে মুক্তি পেতে ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। এসময় তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য আলহাজ্ব শহিদুল ইসলামকে পরিচিত করে দেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল ইঞ্জিয়ার আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এম হাছিবুল, ছাত্র আন্দোলনের সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ,

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান (বিপ্লব)। মাওলানা আশরাফ আলী, আলহাজ্ব শহিদুল ইসলাম, মুফতি আবু তালহা কারিমী, মাওলানা শেখ আব্দুস সামাদ, আলহাজ্ব মুহাম্মদ ইয়াসিন আলী প্রমুখ।

সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সভাপতি মাওলানা ছদর উদ্দিন। উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা ও যুব আন্দোলন নীলফামারী জেলা সভাপতি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলার নেতাকর্মী, সাধারণ জনতাসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল ইঞ্জিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেন, দূর্নীতিবাজদের কাছে কখনো সুশাসন আশা করা যায়না। দেশবাসী সকল লুট তরাজ, অপশাসন, খুন গুম দূর্নীতির হিসাব পই পই করে নিবে। এজন্য আগামী নির্বাচনে কোন পাতানো খেলাই মেনে নিবেনা। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। এতে ইসলামী দলের নেতৃত্বেই সরকার গঠিত হবে এবং ইসলামী শাসনব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। জনগণ যেভাবে জেগে উঠেছ তাতে পালানোর আর কোন উপায় নেই স্বৈরাচারীদের।

নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ চরম মিথ্যাচার করে আলেম ওলামাসহ সরকারের যৌক্তিক বিরোধীতাকারীদের নির্যাতন হয়রানী করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net