1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সৈয়দপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বার

“নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ও ‘নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো শহর। প্রতিটি পাড়া মহল্লা, মসজিদ মাদরাসা, খানকাহ ইয়াতিমখানাসহ ক্লাব সমিতি থেকে দলে দলে লোকজন সমবেত হয়ে সমস্বরে উচ্চারণ করছেন নাতে রাসুল ও দরুদে নবী সাল্লাল্লাহ। দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার লম্বা আনন্দ মিছিল (জশনে জুলুস) প্রদক্ষিণ করে প্রধান প্রধান সড়ক।

ঘন্টাব্যাপী চলা এই জুলুসে প্রায় অর্ধ লক্ষাধিক মুসলমানের অংশগ্রহণে হয়ে উঠে মিলন মেলা। দেশের দ্বিতীয় বৃহত্তম এই মিলাদুন্নবীর আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত পীরে কামেল আওলাদে রাসুল খতিবে আযম সৈয়দ কালিম আশরাফ জিলানী।

রবিবার (৯ অক্টোবর) ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে সকাল ৮ টা থেকে শহরের প্রতিটি এলাকা হতে ছোট ছোট মিছিল এসে সমবেত হয় রেলওয়ে মাঠে। বেলা সাড়ে ১০ টায় সম্মিলিত মিছিল বের করা হয়।

এতে প্রায় শতাধিক পিকআপ, ইজিবাইক, ট্রাকসহ পায়ে হেটেই অংশগ্রহণ করেন নবী প্রেমিকরা। মিছিলে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল।

মিছিল শেষে বেলা ১২ টায় রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ, দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন আন্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি আলহাজ্ব নুরউদ্দিন আশরাফী। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নীলফামারী জেলা সভাপতি আলহাজ গুলজার আশরাফী, আন্জুমানে গাউসিয়ার সভাপতি হাজী জুবায়ের এমাদি ও সাধারণ সম্পাদক হাজী তাসলিম আশরাফী।

এছাড়াও ছিলেন সৈয়দপুরে জশনে জুলুস আয়োজক কমিটির অন্যতম সদস্য মাওলানা রেজওয়ান আল কাদরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য রাকিব খান, আল সামস চুন, আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর থানা সভাপতি হিটলার চৌধুুুরী ভলু, সহ-সভাপতি ফারুক এমাদী, পৌর সভাপতি শফি রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পৌর সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী। এতে
হামদ ও নাতে রাসূল (সা.) পরিচালনা করেন আনোয়ার রেজা আশরাফী ও হায়দার আলী এমাদী। শেষে মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পীরে কামেল আওলাদে রাসুল খতিবে আযম সৈয়দ কালিম আশরাফ জিলানী।

উল্লেখ্য, ১৯৮১ সালে সৈয়দপুরে প্রথম এই মিলাদুন্নবীর জশনে জুলুস কার্যক্রম প্রচলন করেন শহরের বাঁশবাড়ী খানকাহ কাদেরিয়া তেগীয়ার পীর শাহ সূফী গোলাম জিলানী কাদেরী তেগী। সেই থেকে নিয়মিতভাবে এর আয়োজন করা হয় এবং ক্রমান্বয়ে তা দেশের দ্বিতীয় বৃহত্তম জমায়েতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net